ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন সারজিস-আসিফ-মিতু

শিশু নির্যাতনে দায়ী রাষ্ট্র ও প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
  • ৩৬১ বার

শিশু নির্যাতনের জন্য রাষ্ট্র ও প্রশাসনের নীরব ভূমিকা পরোক্ষভাবে দায়ী বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ‘রাজন ও রাকিবসহ সম্প্রতি শিশুদের ওপর সংঘটিত সহিংসতা ও নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন চাইন্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ নামক একটি সংগঠন।

সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ম্যাক কার্ল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, অধিকার ফোরামের সভাপতি আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সুলতানা কামাল বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই বার বার শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনার পর রাষ্ট্র ও প্রশাসনের নীরব ভূমিকা অনেক সময় পরোক্ষভাবে এমন ঘটনা ঘটাতে সহায়তা করে।

তিনি বলেন, শিশু নির্যাতন প্রতিরোধে রাজনৈতিক দলগুলোরও কোনো ধরনের ভূমিকা দেখা যায়নি।

শিশু নির্যাতন প্রতিরোধে তাই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে

শিশু নির্যাতনে দায়ী রাষ্ট্র ও প্রশাসন

আপডেট টাইম : ০১:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫