ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৩৭ বার

দৈনন্দিন নানা জিনিস, বিভিন্ন ধরণের খাবার টাটকা রাখতে ফ্রিজ ব্যবহার করা হয়। খাবারকে দীর্ঘসময় সংরক্ষণ করতে ফ্রিজের গুরুত্ব অনেক। বিশেষ করে গরম কালে ফ্রিজ না থাকলে চলেই না। তবে শীতকালেও এর প্রয়োজন ফুড়ায় না। বরং সঠিক তাপমাত্রায় শীতের সময়ও ফ্রিজে খাবার সংরক্ষণ করতে হয়।

ধীরে ধীরে শীতের আমেজ শুরু হচ্ছে। মাস খানেক পরই শীতের তীব্রতা বাড়বে। এই সময় ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অনেকেই শীতের সময় ফ্রিজ বন্ধ রাখেন। বিদ্যুত সাশ্রয়ের জন্য অনেকেই হয়তো এটা করেন। তবে এটা না করে সীমিত তাপমাত্রায় ফ্রিজ চালিয়ে রাখতে পারেন। এতে বিদ্যুত বিলও সাশ্রয়ী হবে।

সাধারণত বরফ জমাতে ফ্রিজের তাপমাত্রার মাঝারি থেকে উঁচুর দিকে সেট করা হয়। শীতের সময় এটার প্রয়োজন নেই। সীমিত তাপমাত্রায় খাবার বা পানি বরফ করা যাবে সহজেই।

শীতকালে কেবল দুধ, শাকসবজি, ফল এবং রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণ করা হয়। যা কম তাপমাত্রাতেও ভালো থাকে।

শীতকালে রেফ্রিজারেটরের তাপমাত্রা খুব বেশি বা খুব কম সেট করা যাবে না। অর্থাত্ ঠান্ডার সময় রেফ্রিজারেটরের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। মনে রাখবেন, রেফ্রিজারেটরের লিটার, ওয়াট এবং সাইজ অনুযায়ী এর তাপমাত্রা রাখা জরুরি।

তাই শীতকালে ফ্রিজ বন্ধ না রেখে সীমিত তাপমাত্রা সেট করুন। যা বিদ্যুত বিলও কমাবে। আবার বারবার বন্ধ করাও প্রয়োজন হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

আপডেট টাইম : ০৭:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪