ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শনিবার লন্ডন যাচ্ছেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (১৫ জুলাই) লন্ডন সফরে যাচ্ছেন। সেখানে বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সঙ্গে সময় কাটানো ছাড়াও চোখ ও পায়ের চিকিৎসা নেবেন তিনি। পরিবার এর সাথে পবিত্র ঈদুল আজহা পালন করবেন বলে সূত্র নিশ্চিত করেছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা শনিবার রাতে লন্ডনের উদ্দেশে আমিরাত এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সংগঠন, আন্দোলন, আগামী সিটি ও জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

এরই মধ্যে দলের নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন সহায়ক সরকারের রূপরেখার একটি খসড়া চেয়ারপারসনের কাছে জমা দিয়েছেন। এ খসড়াও সঙ্গে করে নিয়ে যাবেন তিনি। পরে তারেকের সঙ্গে বিষয়গুলো আলাপ-আলোচনা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দলের একটি সূত্র জানিয়েছে, গত রবিবার খালেদা জিয়ার ব্যক্তিগত এক কর্মকর্তা ও তাঁর গৃহকর্মীর ভিসা করানো হয়েছে। এ ছাড়া তাঁর সফরসঙ্গী হিসেবে দলের একজন স্থায়ী কমিটির সদস্য, একজন ভাইস চেয়ারম্যান ও একজন নির্বাহী কমিটির সদস্য থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

শনিবার লন্ডন যাচ্ছেন খালেদা

আপডেট টাইম : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭