ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাবার দিতে দেরি করায় স্ত্রীকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাতের খাবার দিতে দেরি করায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। রাজধানী দিল্লির নিকটে অবস্থিত গাজিয়াবাদ শহরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, অশোক কুমার নামের ওই ব্যক্তি শনিবার (৮ জুলাই) রাতে মাতাল হয়ে ঘরে ফেরেন এবং স্ত্রীর সঙ্গে খাবার দিতে দেরি করা নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে স্ত্রীকে গুলি করে বসেন। ৫৫ বছর বয়সী সুনয়না নামের ওই নারীকে মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যবরণ করেন। পুলিশ জানিয়েছে, মাতাল অবস্থা কেটে যাওয়ার পর কুমার তার অপরাধ স্বীকার করেছেন এবং তার কর্মকান্ডের জন্য অনুতপ্ত। অশোক কুমার প্রতিদিনই মদ্যপান করেন। সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাবার দিতে দেরি করায় স্ত্রীকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭