ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আ.লীগের ২০, বিএনপি ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ  মাঠের রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য ছুঁড়লেও দলে সদস্য হওয়ার ক্ষেত্রে এক রকমের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিএনপি। দুই দলই সমানতালে চাঁদার পরিমাণ দ্বিগুণ করেছে। যদিও টাকার অংকটা মোটেও বড় কিছু নয়। আগে যেখানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হতে চাঁদা দিতে হত দশ টাকা । সেখানে এখন দিতে হচ্ছে ২০টাকা। অন্যদিকে বিএনপির প্রাথমিক সদস্য হতে চাঁদা দিতে হত পাঁচ টাকা, এখন দিতে হচ্ছে ১০টাকা।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিদ্ধান্ত দলের সদস্য হওয়ার চাঁদা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ জুলাই দলের ‘প্রাথমিক সদস্য সংগ্রহ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে দশ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলবে। জানা গেছে, বিএনপির এই সদস্য সংগ্রহ কর্মসূচির লক্ষ্যমাত্রা দুই মাসে এক কোটি সদস্য সংগ্রহ করা। এই প্রক্রিয়ায় ১০ কোটি টাকা সংগ্রহ হবে দলের তহবিলে।

কেন্দ্রীয়ভাবে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন হওয়ার পর থেকে সারাদেশে পুরোদমে কাজ শুরু করেছে বিএনপির বিভিন্ন ইউনিট।

অন্যদিকে আওয়ামী লীগ সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় গত ২০ মে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন।

তবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০ টাকা দিয়েই দলের সদস্য পদ নবায়ন করা যাবে।

ওই সময় অবশ্য প্রধানমন্ত্রী ঠাট্টাচ্ছলে বলেন, ‘২০ টাকা কেন, ১০০ টাকা দেবো, ৫০০ টাকা দেবো। বেশি দিলে তো আপত্তি নেই।’

২০১০ সালে সব শেষ অভিযানে আওয়ামী লীগ দুই কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল। সেটা পূরণ হয়েছিল কি না, সেটা জানা যায়নি। তবে এবার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়নি। ফলে এবার এই অভিযান থেকে কত টাকা পাওয়া যাবে, সেটাও জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

আ.লীগের ২০, বিএনপি ১০

আপডেট টাইম : ১২:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭