ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  গুঞ্জন আছে মন্ত্রিসভায় রদবদলের। সূত্র বলছে, আগামী ঈদুল আজহার আগে বা ঈদের পরপরই মন্ত্রিসভার এই রদবদল হতে পারে। তবে সূত্রটি বলছে, মন্ত্রিসভায় সে অর্থে ব্যাপক কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কয়েকজন মন্ত্রীর দফতর বদল বা কয়েকজনের পদোন্নতি হতে পারে। এ ছাড়া আগামী নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভায় চার থেকে পাঁচজন নতুন মুখ দেখা যেতে পারে। আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর আসন ঝুঁকিপূর্ণ বলে একাধিক জরিপে উঠে এসেছে। আবার দেখা গেছে, কয়েকটি জেলায় মন্ত্রিসভায় নতুন মুখের আগমন ঘটলে সেখানের আসনগুলোতে নিশ্চিত বিজয় পেতে পারে আওয়ামী লীগ। আবার বর্তমান মন্ত্রিসভায় বেশ কয়েকজন প্রতিমন্ত্রী আছেন দাফতরিক কাজে যাদের সফলতা মন্ত্রীর চেয়ে ভালো। এমন প্রতিমন্ত্রীদের পদোন্নতি ঘটতে পারে। বিগত আমলে সরকারের মন্ত্রী ছিলেন কিন্তু বর্তমানে নেই এমন কয়েকজন এমপির আসন ঝুঁকিতে পড়েছে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার কারণে। তাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দিলে আসনগুলো নিশ্চিত হতে পারে, এমন কয়েকজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফল করে এমন কয়েকটি জেলায় এখন তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রী নেই। আবার কয়েকটি জেলায় মন্ত্রী থাকলেও ওইসব মন্ত্রী বয়সের ভারে কোনো কাজই করতে পারছেন না। আবার একটি জেলায় অন্য দলের মন্ত্রী থাকার কারণে সেখানে কোণঠাসা হয়ে আছে আওয়ামী লীগ। সূত্রটি বলছে, এ ধরনের জেলাগুলো বিবেচনা করে মন্ত্রিসভায় নতুন মুখের সমাবেশ ঘটতে পারে। একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইলে আগে দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন আবদুল লতিফ সিদ্দিকী ও ড. আবদুর রাজ্জাক। এখন তারা কেউ নেই মন্ত্রিসভায়। রাজনীতির গুরুত্বপূর্ণ এ জেলা থেকে নতুন মন্ত্রিসভায় একজনরে ঠাঁই হতে পারে। বৃহত্তর কুমিল্লা থেকে একজন মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। যশোর ও কুষ্টিয়ায় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী নেই। একই অবস্থা বরিশালেও। আগামী নির্বাচনের হিসাব মাথায় রেখেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি আলোচিত হচ্ছে। তবে আওয়ামী লীগের একটি সূত্র বলছে, সবকিছু নির্ভর করছে দলীয় হাইকমান্ডের ওপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

আপডেট টাইম : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭