ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোডম্যাপ চূড়ান্ত: সংলাপের জন্য প্রস্তুত ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৪০১ বার

হাওর বার্তা নিউজঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রায় তিনমাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।আজ রোববার ইসিতে অনুষ্ঠিত রোডম্যাপ চূড়ান্ত বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ।

এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৬ জুলাই এটি বই আকারে প্রকাশ করা হবে।

সংলাপের বিষয়ে সচিব বলেন, ৩০ জুলাই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকটি ৩১ জুলাই বিকেল ৩টা থেকে শুরু হবে। এছাড়া গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে থেকে সংলাপ শুরু করা হবে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সংলাপ করা হবে।সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারে দুইজন পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোডম্যাপ চূড়ান্ত: সংলাপের জন্য প্রস্তুত ইসি

আপডেট টাইম : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭