ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ লাখ টাকা ঘাটতিতে আছে জাপা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিগত বছরের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। এক বছরে দলটির আয় হয়েছে ৭৩ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। আর ব্যয় ১ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৩০৩ টাকা। আয় আর ব্যয়ের পার্থক্য ৩২ লাখ ২২ হাজার ৮০৩ টাকা। আর হাতে জমা ৫ লাখ ৯৭ হাজার ২৩১ টাকা।

রোববার জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহর কাছে এই হিসাব জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, দলটি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু ও যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।

আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়।

ইসিতে দেয়া হিসাবে দলটির আয় দেখানো হয়েছে ৯টি খাত থেকে। আর ব্যয় হয়েছে ১৭টি খাতে। আয় হয়েছে মূলত সদস্য, কর্মী, কার্য উপদেষ্টা পরিষদের চাঁদা, ফরম বিক্রি, বিভিন্ন সংস্থার অনুদান, দলের পত্রিকার সাময়িকী বইপত্র বিক্রি, দলের বিভিন্ন সংস্থা/সেবামূলক প্রতিষ্ঠান থেকে। আর ব্যয়ে হয়েছে প্রাতিষ্ঠানিক, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাসসহ ইউটিলিটি বিল, সভা, প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম, বিজ্ঞাপন, প্রকাশনা কার্যক্রম, জাতীয় বিভিন্ন দিবস উদযাপন, ত্রাণ কার্যক্রম, ভ্রমণ, ধর্মীয় বিশেষ অনুষ্ঠান, আপ্যায়ন, স্থায়ী ও অস্থায়ী সম্পদ ক্রয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩২ লাখ টাকা ঘাটতিতে আছে জাপা

আপডেট টাইম : ০৬:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭