ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি শেষে ঢাবিতে ক্লাস শুরু সোমবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ  দীর্ঘ ৩৯ দিন বন্ধ থাকার পর গ্রীষ্মকালীন ও ঈদুল-ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা ও ক্লাস শুরু হবে আগামীকাল সোমবার (১০ জুলাই)। রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল ফিতর ও অন্যান্য ছুটি শেষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত পহেলা জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। তবে সোমবার ক্লাস চালু হলেও গত ২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খুলেছে। ঐদিন থেকেই যথারীতি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছুটি শেষে ঢাবিতে ক্লাস শুরু সোমবার

আপডেট টাইম : ০৬:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭