হাওর বার্তা ডেস্কঃ লন্ডন যাওয়ার পথে বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদিকে।
রোববার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এতে তার লন্ডন যাত্রা বাতিল হয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান পূর্বপশ্চিমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদি লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে তার আনুষ্ঠানিক সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল তাহসিনা রুশদির।
রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়।
জানা যায়, ইলিয়াস আলীর তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের বিস্টলে ইউনির্ভাসিটি অব ওয়েস্ট ইংল্যান্ডে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
তবে ইলিয়াসপত্নীকে কী কারণে লন্ডন যেতে দেওয়া হয়নি সে বিষয়ে তিনি কিছু জানাননি।
Reporter Name 

























