হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনকরা হচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিনটি।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক এম.এ. রশিদ ভূঁইয়া।
প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, অ্যাডভোকেট সোহরাবউদ্দিন এমপি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ঢাকা সংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন।
Reporter Name 





















