ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় পার্টি ভেঙে যায়নি : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৪৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ২৬ বছর ক্ষমতার বাহিরে থেকেও জাতীয় পার্টি ভেঙে যায়নি।

আজ সকালে দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এরশাদ বলেন, অনেকে বলে থাকেন যে, বিএনপি এর জায়গায় আমরা যাব, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ বিএনপি অনেক মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে। আমার হাতে রক্তের দাগ নেই। বিএনপি’র স্থানে আমরা যাবনা। পৃথিবীর ইতিহাসে আমিই বিরল ইতিহাস সৃষ্টি করেছি। আমরা নিঃশেষ হয়ে যায়নি। সুষ্ঠু নির্বাচন দিলে আমরাই বিজয়ী হবো বলে এরশাদ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আমি সৈনিক ছিলাম ১৯৮৩ সালে ক্ষমতা গ্রহণ করার পর ১৯৮৪ সালে নির্বাচন দিতে চেয়েছিলাম কিন্তু কোন রাজনৈতিক দল নির্বাচনে আসেনি। তাই আমাকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছিলো।

এরশাদ বলেন, অনেক অত্যাচার, অন্যায়, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের পরেও জাতীয় পার্টির ঐক্য অটুট রয়েছে। ৯ বছর জাতীয় পার্টির সরকার দেশ পরিচালনা করেছে। ওই সময় বিএনপিসহ বিরোধী দল ৩৬৫ দিন হরতাল করেছে এবং ভালোভাবে দেশ পরিচালনা করতে দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

জাতীয় পার্টি ভেঙে যায়নি : এরশাদ

আপডেট টাইম : ১১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭