ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা মাঠ নামকস্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিলো। এ সময় নিহতরা বৃষ্টি থেকে রক্ষা পেতে মশাতলা মাঠের একটি বটবৃক্ষের নিচের অস্থায়ী চালার নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে নিহত ও আহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৬০), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আট্টিগ্রামের শাহীন (৪২), আবুল কাশেম (৪৫) ও ছোন্দাহ আশিক (১২)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭