ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের গাড়ি বহরে ‘হামলা’র অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ  চট্টগ্রামের রাঙ্গুনিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

মির্জা ফখরুলের গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন। এছাড়াও ঘটনায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মাহবুবের রহমান শামীমও আহত হয়েছেন বলে জানা গেছে।

গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তারা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাদের গাড়িবহরে হামলা হয়।

মির্জা ফখরুল বলেন, প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তার গাড়িবহরে লাঠিসোঁটা, রামদাসহ হামলা করে। এতে আমার গাড়ির কাচ ভেঙে গেছে। গাড়ি তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। আমাদের কয়েক নেতা আহত হয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমার হাত দিয়ে রক্ত ঝরছে। এখন কথা বলতে পারছি না। আমার গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের গাড়ি বহরে ‘হামলা’র অভিযোগ

আপডেট টাইম : ১২:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭