ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কেয়ার ফেরা…

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • ৫৪১ বার

দীর্ঘদিন পর আবারও টিভি নাটকে ফিরলেন চিত্রনায়িকা কেয়া। সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। নাম ‘বসন্ত যায় বসন্ত আসে’।

সাজিদ আহমেদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এর আগে কাজী নজরুল ইসলামের গল্পে ‘পিছুডাক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন এ তারকা।

রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নুর সজল।

এতে অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, ‘দীর্ঘদিন পর টেলিফিল্মে অভিনয় করলাম। এতে আমার বিপরীতে সজল রয়েছে। তার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। গল্পটিও চমৎকার। সব মিলিয়ে ভালো কিছু হয়েছে বলেই আমার বিশ্বাস।’

টেলিফিল্মটি ঈদুল ফিতরে কোনো এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িক কেয়া। মান্না, আমিন খান, রিয়াজসহ দেশের শীর্ষ সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি। সর্বশেষ কেয়া অভিনীত ‘ব্ল্যাক মানি’ ছবিটি মুক্তি পায়।

এছাড়াও ‘শিরোনামে তুমি’ নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঈদের পর ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কেয়ার ফেরা…

আপডেট টাইম : ১১:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭