ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিমিকে নিয়ে যা বললেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • ৪২২ বার

এক সময়ের বহু বিতর্কিত নাম নুসরাত জাহান। আর সেই নুসরাত জাহানের ঝুলিতেই এবার উঠে এলো সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘লভ এক্সপ্রেস’ ছবিতে নুসরাতের অভিনয় দক্ষতায় পঞ্চমুখ সকলেই। আর সেই কারণেই টেলি সিনে অ্যাওয়ার্ড ২০১৭ এর সেরা অভিনয়ের খেতাব ছিনিয়ে নিলেন নুসরাত। একসময় পার্ক স্ট্রিট কান্ডের মূল আসামি কাদের খানের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের শিরোনামে ছিলেন নুসরাত। আর সেই নুসরাতই নিন্দুকের মুখে ছাই দিয়ে, নিজের প্রতিভার

জেরে সেরার শিরোপা জিতে নিয়েছেন।

তিনি নিজের অ্যাফেয়ার বা সম্পর্ক নিয়ে বরাবরই মুখে কুলুপ এটে ছিলেন। কিন্তু সম্প্রতি একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে তিনি প্রেম করছেন। তবে এক্ষেত্রেও পুরোটা খোলসা করেননি তিনি। এখনই নিজের বয়ফ্রেন্ডকে সামনে আনতে চান না বলেই জানিয়েছেন নুসরাত। কারণ হাতে প্রচুর কাজ থাকায় সেটল করার প্ল্যান আপাপত নেই নায়িকার।

তবে তিনি এও জানিয়েছেন, টলিউডে আগে যারা তাকে পাত্তা দিতনা তারাই এখন তার সঙ্গে নাকি বন্ধুত্ব করতে চান। তবে নুসরত রয়েছেন নুসরাতের জায়গাতেই। ভালো সম্পর্ক ধরে রাখাতেই তিনি বিশ্বাসী। তার পাশাপাশি তিনি এও জানিয়ে দিলেন নায়িকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে তিনি নেই, কারণ সকলেই নাকি তার ভালো বন্ধু। আর অভিনেত্রী মিমি যে তার খুব কাছের বন্ধু তা আরো একবার স্পষ্ট করে দেন তিনি। যদিও আগেও জানিয়েছিলেন মিমি ও নুসরাতের সম্পর্কটা বোনের মতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিমিকে নিয়ে যা বললেন নুসরাত

আপডেট টাইম : ০৯:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭