ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫% ভ্যাটে বাজারে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
  • ৩৩২ বার

বাজেটে ১৫% ভ্যাট আরোপ করলেও বাজারে নিত্যপণ্যে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বলেছেন, ‘আগে ৩২ হাজার ভ্যাটের আওতায় ছিল, সেটাকে এখন ৬০ হাজার করা হয়েছে। এক হাজার ৪৩টি আইটেম ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে, এই পণ্যগুলোতে কোনো ভ্যাট লাগবে না।’

শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ।

ভ্যাটের প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘ভ্যাট বিতর্ক আসলে ঠিক নয়। দেশের এক হাজার ৪৩টি আইটেমে কোনো ভ্যাট আরোপ করা হয়নি। এই আইটেমে কোনো ভ্যাট লাগবে না।;

গতবারের চেয়ে এবার ১৭ হাজার ৭০১ কোটি টাকা ভ্যাট বেশি আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভ্যাটের আওতায় আগে যা ছিল তা থেকে কিছু বড়ানো হয়েছে। এতে করে অর্থনীতি বিপর্যয় হবে না। বাজারেও কোনো প্রভাব পড়বে না।’

মুস্তফা কামাল বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি তখন মূল্যস্ফীতি ছিল ৭.৩১%, এখন আমাদের মূল্যস্ফীতি ৫.৩৮%। ভ্যাট বাড়ানোয় জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই।’ এখন বাজারের যে অবস্থা অল্প সময়ের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫% ভ্যাটে বাজারে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭