জান্নাতুল মাওয়া রিমুর বয়স এক বছর। বাবা রেলমন্ত্রী মুজিবুল হকের ৭০তম জন্মদিন কাল। কিন্তু তাতে কি, মন্ত্রী বাবার সঙ্গে মেয়ে রিমুর খুনসুটি বেশ জমে উঠেছে। মাত্র একদিন আগে পারিবারিকভাবে রেলমন্ত্রী মুজিবুল হক-হনুফা দম্পতি মেয়ে রিমুর জন্মদিন পালন করেছেন। সরকারি বড় দায়িত্বের মধ্যেও মেয়েকে সময় দিয়েছেন। কোলে-পিঠে রেখেছেন। কাঁধে তুলে ছবি তুলেছেন। অনেকটা সময় বাবাকে কাছে পেয়ে মেয়ের আহ্লাদ ছিল সীমাহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জন্মদিনে মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। এরপর থেকে ফেসবুকে যেন কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। রেলমন্ত্রী মুজিবুল হক জানালেন, কোনো আত্মীয় ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। এরপর থেকে অনেকের শুভকামনা পাচ্ছি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ফেসবুকে রেলমন্ত্রীর ফুটফুটে শিশুটাকে দেখে কমেন্টে লিখেছেন- ‘বাবার মতো মেয়ে।’ এ কমেন্টস শুনে রেলমন্ত্রী যারপরনাই খুশি। ৩১শে মে নিজের জন্মদিন অর্থাৎ বিশেষ দিনটি কিভাবে কাটাবেন এমন প্রশ্নে রেলমন্ত্রীর সোজাসাপটা জবাব, মায়ের সঙ্গে কাটাবো। আপনার মা বেঁচে আছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়ে কি আমার মা নয়? এর আগে গেল বছরের ২৮শে মে স্ত্রী হনুফা আক্তার রিক্তার কোলজুড়ে আসে রিমু। মেয়েকে প্রথম দিন কোলে নেয়ার অনুভূতি ব্যক্ত করে রেলমন্ত্রী বলেন, মেয়েকে কোলে নিয়ে কেঁদেছিলাম সেদিন। রক্তের মায়া কী সেদিনই প্রথম বুঝতে পারি।
২০১৪ সালের ৩১শে অক্টোবর রেলমন্ত্রী বেশ ঘটা করেই বিয়ে করেন হনুফা আক্তার রিক্তাকে।
সংবাদ শিরোনাম
রেলমন্ত্রীর সঙ্গে মেয়ের খুনসুটি
-
Reporter Name - আপডেট টাইম : ০৯:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
- ৪৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























