ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নিজেকে আরও পাকা করেই চলচ্চিত্রে পাড়ি জমাবো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫
  • ৪৮৩ বার

টিভি পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগী মৌনিতা খান ঈশানা।
বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি।
তার সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া

আপনার এখনকার ব্যস্ততা কি?
এখন ধারাবাহিক নাটকে সময় দিচ্ছি। ঈদ শেষ হয়েছে। তাই প্রচার চলতি ও নতুন শুটিং শুরু হওয়া নাটকগুলোর কাজে আবারও সময় দিচ্ছি। চলতি সপ্তাহেই কাজ শুরু করবো।
এখন কোন কোন ধারাবাহিকে কাজ করছেন?
এ মুহূর্তে ‘সম্রাট’, ‘নোয়াশাল’, ‘গৃহযুদ্ধ’, ‘মনের জানালা’ ধারাবাহিকে অভিনয় করছি। এ ছাড়া সামনের মাসে নতুন কিছু ধারাবাহিকের কাজ শুরু করার কথা রয়েছে। তবে চলতি কাজগুলো শেষ না করে এখনও সিদ্ধান্ত পাকা করিনি।
খণ্ডনাটকে কাজ করছেন না?
সবে তো ঈদ শেষ হলো। তাই  নতুন কোন নাটকে অভিনয় করছি না। তবে কথাবার্তা চলছে।  কোরবানির ঈদের জন্য তো আগামী মাসেই কাজ শুরু করতে হবে।
ঈদের নাটকে কেমন সাড়া পেলেন?
ঈদের জন্য ৭-৮টি নাটকে কাজ করেছিলাম। অনেক প্রশংসা পেয়েছি। আশা করছি আগামী ঈদেও দর্শকের জন্য কিছু ভাল কাজ নিয়ে উপস্থিত হতে পারবো।
মডেলিংয়ে এখন দেখা যায় না কেন?
নতুন কোন বিজ্ঞাপনে কাজ করি না অনেক দিন হলো। আর তার কারণ একটাই। নির্মাতা ও পণ্য- এ দুটোর কোনটাই ভাল পাই না। একটা ভাল হলে আরেকটা হয় না। ব্যাটে বলে না মেলায় আপাতত বিজ্ঞাপনের কাজ করা হচ্ছে না। তবে শিগগিরই নিয়মিত হবো। এটি আমার ভাল লাগার অন্যতম একটি কাজ।
প্রেম-বিয়ে নিয়ে অনেক কথা শোনা যায় প্রায়ই। এ ক্ষেত্রে আপনার কি বক্তব্য?
আমার সঙ্গে কারও প্রেম নেই। এ নিয়ে যা রটেছে তাকে গুজব ছাড়া কিছুই বলবো না। আর বিয়ের ব্যাপারে আমি বরাবরই পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করি। বাবা-মা যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করবো। এ ব্যাপারে আমার নিজস্ব কোন পছন্দ ছিল না, নেইও।
টিভি পর্দার অনেক তারকাই চলচ্চিত্রে অভিনয় করছেন। আপনাকে কবে দেখা যাচ্ছে?
আসলে চলচ্চিত্রে কাজ করতে চাইলেই করা যায়। আমার কাছে অনেক প্রস্তাব আসে। কিন্তু আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য মোটেও প্রস্তুত নই। নিজেকে তৈরি করার জন্য আরও সময় প্রয়োজন। তাই নিজেকে আরও পাকা করেই চলচ্চিত্রে পাড়ি জমাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নিজেকে আরও পাকা করেই চলচ্চিত্রে পাড়ি জমাবো

আপডেট টাইম : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫