ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেই প্রশংসাকারীদের’ আর দেখা পান না কামরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
  • ৪০১ বার

সিলেট পৌরসভার কমিশনার থেকে চেয়ারম্যান। এরপর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে প্রথম মেয়রও নির্বাচিত হন তিনি। নগরবাসীর অভিভাবক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই ব্যক্তিটি হচ্ছেন বদর উদ্দিন আহমদ কামরান। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতির।

গত বৃহস্পতিবার বিকেলে নিউজপোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কামরান বলেন, তিনি যখন সিটি করপোরেশনের মেয়র ছিলেন, তখন তার আশপাশে ছিল নানা ধরনের মানুষের ভীড়। তখন একদল লোক তাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করতো। এজন্য কৌশল হিসেবে তারা প্রশংসায় ভাসিয়ে দিতো তাকে। কিন্তু বিগত সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত হওয়ার পর তোষামোদকারীদের ওই দলটি তার কাছ থেকে সটকে পড়ে। তাদের এখন আর দেখা পাওয়া যায় না।
তিনি বলেন, ক্ষতিকারক এই তোষামোদকারীদের চিনতে আমার অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সে অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আগামীতে এই তোষামোদকারীদের ব্যাপারে সতর্ক থেকেই এগিয়ে যাব।

তিন পর্বের প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ মো. সেলিম উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসাদ্দেক হোসেন চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘সেই প্রশংসাকারীদের’ আর দেখা পান না কামরান

আপডেট টাইম : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭