ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাবনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
  • ৪৬৬ বার

পাবনার ঈশ্বরদীতে ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাবনা-৪ আসনের এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে তার জামাতা ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের অনেকদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে

বৃহস্পতিবার বিকালে ভূমিমন্ত্রী সমর্থিত যুবলীগ নেতা রাজিব সরকারের নেতৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী ঈশ্বরদী পৌর সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা মন্ত্রীর জামাতা আবুল কালাম আজাদের মিস্টির দোকান, বেশ কিছু সাধারণ ব্যবসায়ীর দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে স্থানীয়রা জানান। একই সময়ে হামলাকারীরা আবুল কালাম সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে ছাত্রলীগ সভাপতির মা আহত হন।

পুলিশ জানায়, হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস বাদী হয়ে ঈশ্বরদী থানায় গতরাতে একটি মামলা করেন। মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে এক নম্বর ও যুবলীগ নেতা রাজিবকে দুই নম্বর আসামি করা হয়।

মামলার পর রাতেই অভিযানে নামে ঈশ্বরদী ও পাবনা পুলিশের একটি যৌথ টিম। তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত অভিযোগে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেপ্তার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাবনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭