ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

অসহায় মানুষের পাশে রচয়িতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৫২৭ বার

জামালপুরের ইসলামপুর উপজেলার রচয়িতা সাহিত্য পরিষদ জন্মলগ্ন থেকেই বিপন্ন মানুষের সহযোগিতা করে আসছে। ঈদ এলেই সংগঠনটি এগিয়ে আসে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের কাছে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ঈদ আনন্দ ভাগাভাগি করতে।

প্রতিবছর তারা উপজেলার বিভিন্ন অঞ্চলে চিনি, সেমাই, গুড়ো দুধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে। এ কর্মসূচিতে রয়েছে সবার অংশগ্রহণ। প্রতিটি কর্মসূচিতেই দেশ এবং দেশের বাইরে থেকে সাহায্যের হাত বাড়ান অনেকেই। সেই আশাকে পুঁজি করে এবারও উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

eid

সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে রচয়িতার প্রত্যাশা আকাশচুম্বী কিন্তু সামর্থ সীমাবদ্ধ। তাই হাসি ও ভালোবাসা সমবণ্টন করতে সবার সাধ্যমতো সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। কেননা এবছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রচয়িতা সাহিত্য পরিষদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল ৩শ’ মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হবে।

সাহায্য বিতরণ কমিটির প্রধান উপদেষ্টা অ্যাড. বাকী বিল্লাহ বলেন, ‘সবার ক্ষুদ্র ক্ষুদ্র দান একত্রিত করে ঈদের খুশীর আবহ জাগাতেই এ আয়োজন। আমরা একটু চেষ্টা করলেই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

অসহায় মানুষের পাশে রচয়িতা

আপডেট টাইম : ১১:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭