ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণ মামলা গাড়িচালক তিন দিন ও বডিগার্ড চার দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৩৯৩ বার

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাফাতের গাড়িচালক বিল্লালের তিন দিনের ও বডিগার্ড রহমত আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে বিল্লাল ও রহমতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর গুলশান ও পুরান ঢাকার নবাবপুর থেকে এ দুজনকে র‌্যাব ও পুলিশ গ্রেফতার করে।

রাত ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে গাড়িচালক বিল্লালকে এবং এর মাত্র ২০ মিনিটের মধ্যে ডিবি পুলিশ গুলশান ১ নম্বর সার্কেল থেকে বডিগার্ড রহমত আলীকে গ্রেফতার করে।

তবে বডিগার্ড হিসেবে যোগদানের সময় রহমত তার প্রকৃত নাম গোপন করে আবুল কালাম আজাদ পরিচয় দেয়।

প্রসঙ্গত, ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী।

ওই ঘটনায় ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম) ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন তারা।

সিলেট থেকে গ্রেফতার সাফাত ও সাকিফকে রিমান্ডে নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নাঈম আশরাফকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণ মামলা গাড়িচালক তিন দিন ও বডিগার্ড চার দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১০:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭