ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আওয়ামী লীগে মনোনয়ন আতঙ্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৩০২ বার

মনোনয়ন আতঙ্কে রয়েছেন আওয়ামী লীগের এমপিরা। সম্প্রতি প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন মনোনয়নের আগে জরিপ করা হবে। সেই জরিপে জনপ্রিয়তার প্রমাণ পেলেই কেবল মনোনয়ন দেওয়া হবে। জনপ্রিয়তা না থাকলে মনোনয়ন দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর কয়েক দফা এমন বক্তব্যে আতেঙ্কে রয়েছেন দলটির এমপিরা।

যেসব এমপির এলাকায় গ্রহণযোগ্যতা নেই, জনপ্রিয়তা নেই, যারা তৃণমূল নেতাকর্মীদের দ্বিধা-বিভক্ত করেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, যাদের বিরুদ্ধে এলাকার জনগণের অভিযোগ রয়েছে তারা মনোনয়ন পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত আলোচনাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অন্যান্য মন্ত্রীও তার সঙ্গে আলোচনায় অংশ নেন। মন্ত্রিসভার একাধিক সদস্য এ বিষয়ে গণমাধ্যমে নিশ্চিত করেছেন। সংসদীয় কমিটির বৈঠক থেকে আরো কয়েকটি ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের পর বর্তমান সংসদের আওয়ামী লীগের শতাধিক এমপি চিন্তায় পড়েছেন। এমনকি আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না, এই ভেবে শংকায়ও পড়েছেন অনেকে।
প্রধানমন্ত্রী বলেছেন মন্ত্রীদের উদ্দেশ্যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেবে। চারদিক দিয়ে হিসাব-নিকাশ করে এই নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে।

মন্ত্রী ও এমপিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে তুলতে হবে। কোনো কোনো জায়গায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এমপি-মন্ত্রীদের দূরত্ব সৃষ্টি হয়েছে। এ দূরত্ব দ্রুত ঘোঁচাতে হবে। তা না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা বর্তমানে এমপি আছেন, তারা নিশ্চিত মনোনয়ন পাবেন- এমন ধারণা নিয়ে থাকলে ভুল করবেন। কারণ আগামী নির্বাচন ২০১৪ সালের মতো হবে না। যারা এলাকার জনগণের জন্য কাজ করেছেন জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তাদেরই মনোনয়ন দেয়া হবে।

শেখ হাসিনা বলেন, দলের অনেক নতুন এমপি আছেন। যারা ভোট কি তা জানেন না। তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এলাকায় যান, জনগণের পাশে দাঁড়ান। তাদের কী অসুবিধা আছে তা জানুন। তাদের সমস্যার সমাধান করুন। নিজের জনপ্রিয়তা যাচাই করুন। কী করলে ভোটাররা আকৃষ্ট হন, সে কাজ করতে হবে।

আলোচনাকালে প্রধানমন্ত্রী জরিপের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, জরিপের ফলাফলে যারা ভালো করবেন, তাদের মনোনয়ন দেয়া হবে। এসময় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে এমপি-মন্ত্রীদের প্রতি আহ্বান জানান।

এর আগেও আওয়ামী লীগ সভানেত্রী বলেছিলেন, আগামী নির্বাচনে জনপ্রিয়তা যাচাই করে শতাধিক আসনে নতুন মুখকে মনোনয়ন দেয়া হবে। অনেক এমপি এমনকি মন্ত্রীদের বিপক্ষে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা শূণ্যের কোঠায়। তাই নতুনদের মধ্য থেকে অপেক্ষাকৃত তরুণ, ফুলটাইম রাজনীতিবিদ, আওয়ামী লীগ রাজনীতির পারিবারিক ঐতিহ্য ও তৃণমূলে জনপ্রিয়দের কথাই ভাবা হচ্ছে। ফলে কপাল পুড়তে যাচ্ছে আওয়ামী লীগের বর্তমান সংসদের শতাধিক এমপির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আওয়ামী লীগে মনোনয়ন আতঙ্ক

আপডেট টাইম : ০৮:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭