ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এলাকায় জনপ্রিয়তা না থাকলে মনোনয়ন দেয়া হবে না : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৩৩৭ বার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে মন্তব্য করে দলীয় সংসদ সদস্যদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী এলাকায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা থাকলে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে। এলাকায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা হারালে মনোনয়ন দেয়া হবে না।

রোববার রাতে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি তালিকা করছি। প্রতিদ্বন্দ্বিতামূলক

নির্বাচনে অংশ নেয়ার মতো অবস্থান যাদের থাকবে তাদের মনোনয়ন দেয়া হবে।

তিনি বলেন, আমি কারো দায়িত্ব নিতে পারব না। যাদের অবস্থান খারাপ, আমি ইতোমধ্যেই বেশ কয়েকজনকে বলে দিয়েছি। নির্বাচন কঠিন হবে। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

এ সময় এমপিদের সরকারের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে মাধ্যমিক স্তরে কত বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে, কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, মাথাপিছু আয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তি কত টাকা দেয়া হয়েছে এসব সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী।

তবে সভার অধিকাংশ এমপি সামাজিক উন্নয়ন সূচকের সঠিক তথ্য তুলে ধরতে পারেননি। সরকারের উন্নয়ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেও তাদের বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা নিজের সরকারের উন্নয়নের চিত্রই ঠিকমতো বলতে পারেন না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কী তথ্য দেবেন।

বৈঠকে এমপিদের তৃণমূলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার নির্দেশ দেন ও ইউনিয়ন পর্যায়ে বৈঠক করতে বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক এমপি জানান, প্রধানমন্ত্রী ছয় মাস পর পর জরিপের কথা বলেছেন। এই জরিপে যারা ভালো করবেন, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এলাকায় জনপ্রিয়তা না থাকলে মনোনয়ন দেয়া হবে না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭