ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রোমানার তৃতীয় বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
  • ৫২৭ বার
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী রোমানা খান। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমান। ৭ই আগস্ট নিউ ইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মেরিনা হলে বিয়ের আনুষ্ঠানিকতা হবে রোমানা-এলিনের। তবে প্রথমদিকে এ বিয়ের বিষয়টি অস্বীকার করেছিলেন রোমানা। যদিও ঢালিউড অ্যাওয়ার্ডের সময় তিনি বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে এলিনকে তার হবু বর বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মিডিয়াকে বলেছিলেন, বিয়ে করলে ঘটা করেই করবেন। শেষ পর্যন্ত ঘটা করেই বিয়ে করছেন রোমানা। ৭ই আগস্ট বিয়ে করছেন রোমানা-এলিন। এর আগে ৬ই আগস্ট গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। বিয়ের সব প্রস্তুতিও প্রায় শেষ। বিয়ের কার্ড ছাপানোর পাশাপাশি সেগুলো বিলি করাও হয়েছে। এদিকে গত বছর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছেন রোমানা। সেখানে যাওয়ার পর এলিনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, রোমানার তৃতীয় বিয়ে হলেও এলিনের এটি দ্বিতীয় বিয়ে। রোমানা প্রথম বিয়ে করেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে। আনজামের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেন সাজ্জাদ নামে বিবাহিত এক ঢাকার ব্যবসায়ীকে। কিন্তু ধীরে ধীরে রোমানা-সাজ্জাদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এর পরপরই রোমানা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। অন্যদিকে এলিন বিয়ে করেছিলেন পুরান ঢাকার মেয়ে শিমূল ফাতেমাকে। পরবর্তীতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওইপক্ষে তার দুটি সন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রোমানার তৃতীয় বিয়ে

আপডেট টাইম : ০৪:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫