ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মহিউদ্দিন-নাছির ‘ভাই ভাই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩৯২ বার

বেশ কয়েকদিন ধরে চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতির মাঠ ছিলো সরগরম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও মেয়র আ জ ম নাছিরের মধ্যে চলছিল লাগাতার বাকযুদ্ধ।

মহিউদ্দিন চৌধুরী আ জ ম নাছিরকে ‘খুনি’ আর আ জ ম নাছির মহিউদ্দিন চৌধুরীকে ‘পাগল’ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু তারাই আজ দেখালেন সৌহার্দ্যর বন্ধন।

সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মেয়র নাছিরকে নিজের পাশে ডেকে নেন মহিউদ্দিন। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ মহিউদ্দিন মেয়রকে উদ্দেশ্য করে বলেন, ‘নাছির ভাই ইক্যা আইয়ূন… (নাছির ভাই, এদিকে আসেন।’ মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত নগর আওয়ামী লীগের আলোচনা সভায় সাতদিনের মাথায় দুই নেতা আবারও এক মঞ্চে বসলেন।

এসময় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, বক্তব্য দেওয়ার সময় আমি অনেককিছু বলেছি। কেনো বলেছি সেটা আজকে না-ই বা বললাম। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে চলব। ‘আমরা একই ঘরে আছি। পদবির জন্য প্রতিযোগিতা হতে পারে। ভেতরে অনেক কিছু থাকতে পারে। তার অর্থ খুনোখুনি, মারামারি নয়। আাগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে চলব। আমি তাকে আশ্বস্ত করছি এই সভায় দাঁড়িয়ে, তাকে আমি অবশ্যই সার্বিকভাবে সহযোগিতা করব।

এসময় নেতাকর্মীরা হাততালি ও স্লোগান দিতে থাকলে রেগে যান মহিউদ্দিন। তিনি স্লোগান থামানোর নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ধন্যবাদ বলবে, সবাই ধন্যবাদ বল। ’

বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স আদায়, পাথরঘাটা ফিশারিঘাট থেকে মৎস্য অবতরণ কেন্দ্র সরানো, আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ নিয়ে মেয়রের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন মহিউদ্দিন। এর এক পর্যায়ে মাসখানেক ধরে এই বিরোধ তুঙ্গে উঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মহিউদ্দিন-নাছির ‘ভাই ভাই’

আপডেট টাইম : ০৯:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭