ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে প্রথমবারের মত নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩৩৯ বার

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে এই প্রথমবারের মত নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রয়াত সাবেক চেয়ারম্যান বিএম হেমায়েত হোসেন হিমুর স্ত্রী মারিয়া হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
প্রাপ্ত ফলের ভিত্তিতে জানা গেছে, মারিয়া হোসেন নৌকা প্রতীকে ৩ হাজার ৩৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নড়াইল জেলা কৃষকলীগের সভাপতি খাঁন জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৬৪ ভোট।
এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী জামিল আহমদ ধানের শীষ প্রতীকে ৩৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোসাম্মৎ শাহিনা সুলতানা আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ৬ ভোট।
রিটার্নিং অফিসার মো. অলিউল ইসলাম জানান, কোটাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিএম হেমায়েত হোসেন হিমুর মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ৯ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫৮৬ জন এবং নারী ভোটার সংখ্যা ৪ হাজার ৭২৪ জন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিবতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নড়াইলে প্রথমবারের মত নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

আপডেট টাইম : ১২:৪০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭