বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধি দল নেত্রকোনা ও সুনাগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শনে গেছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে শনিবার ভোরে মির্জা ফখরুল কিশোরগঞ্জ ও নেত্রকোণার উদ্দেশ্যে রওনা হন। তারা নেত্রকোনার মোহনগঞ্জ থেকে স্পিডবোটে খালিয়াজুড়ি এবং মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চল পরিদর্শন করবেন। তিনি সেখানে কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সত্যিকারের দুরাবস্থার চিত্র নিজ চোখে দেখে তা দলীয় প্রধানকে অবগত করবেন।
কিশোরগঞ্জ ও নেত্রকোনায় সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,এবার ফসল ওঠার ২-৩ সপ্তাহ আগে অকাল টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের পানিপ্রবাহ স্থানে স্থানে দুর্বল ফসলরক্ষা বাঁধ ভেঙে ও উপচে হাওর অঞ্চলের ৩০টিরও অধিক উপজেলার দুই লক্ষাধিক হেক্টর জমির কাঁচা ও আধাপাকা ধান তলিয়ে গেছে।
Reporter Name 
























