ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৪২৬ বার

নববর্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা। পয়লা বৈশাখে তার পক্ষ থেকে একান্ত সচিব ও রাজনৈতিক সহকারী মশিউর রহমান হুমায়ুন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এই উপহার পৌঁছে দেন।

শুক্রবার বিকালে মোহাম্মদপুরের গজনভী রোডে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এই উপহার পৌঁছে দেয়া হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য উপহারের মধ্যে আছে ফুল, ফল, মিষ্টি।

সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। উপহার সামগ্রী পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদেরকে বলেন, তাদেরকে প্রধানমন্ত্রী তার পরিবারের অংশ হিসেবেই দেখেন। আর নববর্ষের দিন তাদেরকে বাদ দিয়ে তিনি উদযাপন করতে পারেন না।

মুক্তিযোদ্ধা টাওয়ার ১-এ যুদ্ধাহত ৮০টি পরিবারের আবাসিক ফ্ল্যাট ও দোকান রয়েছে। উপহার পাঠানোয় এ সময় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় দিবসের পাশাপাশি উৎসব পার্বণেও মুক্তিযোদ্ধাদের জন্য বরাবর উপহার পাঠান প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সবশেষ গত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখনও তার পক্ষ থেকে উপহার পৌঁছে দেন তার কার্যালয়ের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার

আপডেট টাইম : ০১:০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭