ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এবার চমক নিয়ে হাজির হচ্ছেন হ্যাপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০১৫
  • ৮৩৩ বার
এবার চমক নিয়ে সামনে হাজির হচ্ছেন সম্ভাবনাময়ী চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। খুব বেছে বেছে এখন কাজ করছেন তিনি। খুব বেশি কাজ করতে হ্যাপি মোটেও আগ্রহী নন। তবে যে কাজগুলো করছেন কিংবা করবেন তার মাধ্যমে চমক রাখতে চান। তেমনই কিছু চমক নিয়ে সামনে হাজির হচ্ছেন সম্ভাবনাময়ী এ চলচ্চিত্র অভিনেত্রী।
এরই মধ্যে সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ধূমকেতু’ ছবির একটি আইটেম গানের কাজ। বড় আয়োজনের এ আইটেম গানের শুটিং শেষ করেছেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়, এ আইটেম গানে হ্যাপির সঙ্গে কোমর দুলিয়েছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানও। এর মাধ্যমে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন তিনি।
এ গানটি প্রসঙ্গে হ্যাপি বলেন, আমি অনেক ভাগ্যবান যে প্রথম ছবিতেই মৌসুমী ও শাবনূর আপুর সান্নিধ্য পেয়েছিলাম। এবার এ ছবির মাধ্যমে শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করলাম। অনেক সুন্দর একটি কাজ হয়েছে। গতানুগতিক আইটেম গান থেকে একদমই বাইরে। এফডিসিতে এর শুটিং করলাম।
আমার মনে হয় চমকে পরিপূর্ণ গানটি মুক্তি পেলে সবার ভাল লাগবে। এদিকে খুব শিগগিরই ‘শূন্য’ নামক একটি ছবিতে কাজ করার কথা রয়েছে হ্যাপির। চমকহীন কোন গতানুগতিক কাজ করতে চান না তিনি।
এ বিষয়ে হ্যাপি বলেন, খুব বেশি কাজ করার ইচ্ছা আমার কখনও ছিল না। বর্তমানে বেশ কিছু ছবির প্রস্তাব রয়েছে। তবে আমি খুব বেছে কাজ করতে চাই। বছরে আসলে একটির বেশি ছবিতে কাজ করতে চাই না। এমন গল্প ও চরিত্রে কাজ করতে চাই যার মাধ্যমে মানুষ আমাকে অনেকদিন স্মরণ করবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এবার চমক নিয়ে হাজির হচ্ছেন হ্যাপি

আপডেট টাইম : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০১৫