ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ‘মূর্তি’ অপসারণ চেয়ে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৫০২ বার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে স্থাপিত ভাস্কর্যকে গ্রিক দেবির ভাস্কর্যকে ‘মূর্তি’ অভিহিত করে তা অপসারণ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মোহাম্মদ আরিফুর রহমান নামে এক ব্যক্তির পক্ষে জনস্বার্থে তার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

আবেদনে ওই ব্যক্তি নিজেকে বিশ্ব বার্তা২৪ ডটকম নামের একটি অনলাইন পত্রিকার সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। পরে আবেদনকারী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘মূর্তি’ অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে ধর্ম সচিব, আইন সচিব, গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও রেজিস্ট্রার, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে রিটে বিবাদী করা হয়েছে।

আবেদনের যুক্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সামনে ‘মূর্তি’ স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থি। এই দেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। ইসলাম মূর্তির উপাসনাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাছাড়া সুপ্রিম কোর্টের পাশেই জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে। এখানে মূর্তি স্থাপনের মাধ্যমে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। তাই এই মূর্তি অপসারণ চাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ‘মূর্তি’ অপসারণ চেয়ে রিট

আপডেট টাইম : ১১:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭