ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আওয়ামী লীগ নেতাদের রোযা হবে না : বদরুদ্দোজা চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০১৫
  • ৩৯৫ বার

ওয়াদা রক্ষা না করায় আওয়ামী লীগ নেতাদের রোযা হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিকল্প স্বেচ্ছাসেবক ধারার ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকল্প স্বেচ্ছাসেবক ধারার সভাপতি বি এম নিজামউদ্দিনে সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি শাহ আহম্মেদ বাদল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসূফ, প্রফেসর সালাউদ্দিন, আবুল বাশার প্রমুখ।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, আওয়ামী লীগ বলেছিল, ৫ জানুয়ারির নির্বাচন, ওয়াদা রক্ষার নির্বাচন। এখন তারা বলছে, নতুন নির্বাচন দিবে না। তারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে নাই। তারা মুত্তাকিন না। তাদের রোযা হবে না।

তিনি বলেন, দেশে এখন ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করার মানুষের সংখ্যা অনেক। অতীতে যারা দুর্নীত করেছে আর বর্তমানে যারা দুর্নীতি করছে তাদের মধ্যে পার্থক্য নেই। এখন রোযার মাধ্যমে আমাদের পরিশুদ্ধ হতে হবে। মুত্তাকিন হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

আওয়ামী লীগ নেতাদের রোযা হবে না : বদরুদ্দোজা চৌধুরী

আপডেট টাইম : ০৩:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০১৫