ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইসলামী দলগুলো নিয়ে মহাজোট গঠণের ঘোষণা এরশাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • ৩৬৯ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য ইসলামীক দলগুলোসহ ৩০টি দল নিয়ে মহাজোট গঠনের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ভোলার বাংলাস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা ইসলামী দলগুলোসহ ৩০ দলের মহাজোট গঠন করলেও বর্তমান আওয়ামী সরকারের বিরুদ্ধে নই।

বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, মানুষকে নিপিড়িত করেছে, নির্যাতন করেছে, পুড়িয়ে মেরেছে এমন সরকার আমাদের প্রয়োজন নেই। আমরা চাই সে সরকার, যে সরকার জনগণের পাশে থেকে উন্নয়ন করবে।

তিনি বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন কাজ করেছে। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও উন্নয়নের রাজনীতিতে আমরা আওয়ামী লীগের সাথে এক মত। আমাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশের উন্নয়ন করা, জনগণের উন্নয়ন করা, বাংলাদেশকে সমৃদ্ধ করা। সে জন্য আগামীতে আমরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।

ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ কেফায়েত উল্লাহ নজিব এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান টেপা, সুনিল শুভ রায়, জাতীয় পার্টির যুব বিষয়ক উপদেষ্টা এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, ভোলা জেলা পরিষদ চেয়ারিম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন ইসলাম হাবু, আজিম গোলদার, কামাল উদ্দিন সহ অনান্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইসলামী দলগুলো নিয়ে মহাজোট গঠণের ঘোষণা এরশাদের

আপডেট টাইম : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭