ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ভর্তির জটিলতা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫
  • ৫৯৭ বার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একাদশে ভর্তি নিয়ে যা ঘটেছে তা সবাই দেখেছে। তবে আমি বলতে চাই, কোনো শিক্ষার্থীই ভর্তির বাইরে থাকবে না। সবার সমস্যার সমাধান করা হবে।
বুধবার দুপুরে পাঠ্যপুস্তক ভবনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বইয়ের উদ্বোধন শেষে একাদশে ভর্তির জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ছিটমহলের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। সেই সঙ্গে ছিটমহলগুলোতে স্কুল খোলার বিষয়ে সরকার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ-এ দু’টি বইয়ের পরিমার্জিত সংস্করণ এবং ইংলিশ ফর টুডের নতুন সংস্করণ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ে ভর্তির দ্বিতীয় দিনে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। ভর্তি জটিলতায় ১ জুলাই বুধবার অনেক কলেজেই ক্লাস শুরু করা সম্ভব হয়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভর্তির জটিলতা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫