ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মানবসেতু পার হওয়া উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৪৬৪ বার

চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের তৈরি মানবসেতু পার হওয়া আলোচিত উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর জামিন আবেদন মঞ্জুর করেছেন নারী ও শিশু আদালত।

আজ বুধবার বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং শিশু আদালতের বিচারক মামুনুর রশিদ পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে এই জামিন প্রদান করেন।

জানাগেছে, দীর্ঘ দুই মাস পর আজ দুপুরে নূর হোসেন পাটওয়ারী চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালতে নূর হোসেনের পক্ষ-বিপক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। শুনানী শেষে বিকেলে আদালত অভিযুক্ত চেয়ারম্যান নূর হোসেনকে জামিন প্রদান করেন।

চাঁদপুর কোর্ট এর পরিদর্শক কবির হোসেন জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীকে অস্থায়ী ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলায় অন্য ৪ আসামি আত্মসমর্পন না করায় আদালত তাদের জামিন সম্পর্কে কোন আদেশ দেয়নি।

প্রসঙ্গত, নূর হোসেন পাটওয়ারী হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’ পার হন।

এ ঘটনায় এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশব্যাপী আলোচিত হলে সরকারি একাধিক তদন্ত কমিটি গঠন করে। এতে মামলার এক নম্বর আসামি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীকে সর্তক করলেও অন্যদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থার নির্দেশ প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মানবসেতু পার হওয়া উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর

আপডেট টাইম : ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭