ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি -ওবায়দুল কাদেরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৪৪৩ বার

গাজীপুর সংবাদদাতা : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি। কিন্তু নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়েছিল।”

আজ শুক্রবার দুপুরে গাজীপুর-বিমানবন্দর বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) প্রকল্পের অধীনে গাজীপুরা বাস স্ট্যান্ডে ফ্লাইওভারের নির্মাণকাজের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “কুমিল্লা যখন পৌরসভা ছিল, তখনো আমরা জিততে পারিনি। সিটি কর্পোরেশন হওয়ার পরও বিএনপি জিতেছে। তবে ভোটের ব্যবধান অনেক কমেছে।”

তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। জয় পরাজয়ের বিষয় জনগণের। নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি কর্পোরেশন প্রমাণ করেছে, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।”

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “সুনামগঞ্জে আমাদের প্রার্থী জয়া সেনগুপ্ত জয়ী হয়েছেন। স্বতন্ত্র যে প্রার্থী ছিলেন, তাকে বিএনপি সর্বাত্মক সহায়তা করে, শুধু মার্কাটা ধানের শীষ ছিল না।”

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিল, বিআরটির প্রকল্প পরিচালক প্রকৌশলী সানাউল হক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি -ওবায়দুল কাদেরের

আপডেট টাইম : ১১:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭