ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

ধোনির আধার কার্ডের তথ্য ফাঁসে ক্ষুব্ধ সাক্ষী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • ৩৯৮ বার

স্লগ ওভারে ফিল্ডিং সাজাতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি যত না সমস্যায় পড়েছেন বাইশ গজের বাইরে তার চেয়ে ঢের বেশি বিপাকে পড়লেন তিনি। আর স্বামীকে বিপাকে ফেলায় তেলে বেগুনে জ্বলে উঠলেন বেটার হাফ সাক্ষী।

কী এমন ঘটল? মঙ্গলবার ভারতের তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের (সিএসসি) ই-গভর্ন্যান্সের তরফে ট্যুইটারে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে কীভাবে অনায়াসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার কার্ডের বৈধতা প্রমাণ করছেন

মাহি। সেই সঙ্গে ধোনির আধার কার্ডের একটি স্ক্রিনশটও পোস্ট করা হয়েছে; যেখানে ক্যাপ্টেন কুল সম্পর্কিত বিস্তারিত তথ্য স্পষ্ট দেখা যাচ্ছে।

সিএসসি-র এই কাণ্ডেই ক্ষোভে ফেটে পড়েন সাক্ষী ধোনি। সরকারি দপ্তর কীভাবে এমন বেআইনি কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটালো, তা কিছুতেই ভেবে পাচ্ছেন না ধোনি পত্নী। সোশ্যাল মিডিয়ায় এভাবে এক ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়ায় অত্যন্ত বিরক্ত তিনি। এরপরই ট্যুইটারে সরব হন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে বেশ কয়েকটি ট্যুইট করেন সাক্ষী। জানান, তার স্বামীর সমস্ত ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। সাক্ষীর ট্যুইটের জবাবে মন্ত্রী জানান, এমন কাজ বেআইনি। হয়তো ভুল করে এই ঘটনা ঘটেছে। তবে যে এমন কাজ করেছে, তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রীর আশ্বাসে শেষমেশ শান্ত হন সাক্ষী। সিএসসি-র তরফে ধোনির ফাঁস হওয়া আধার কার্ডের ছবি এখন সরিয়ে ফেলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

ধোনির আধার কার্ডের তথ্য ফাঁসে ক্ষুব্ধ সাক্ষী

আপডেট টাইম : ১১:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭