ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১২৬ দেশের ভিসা ফি মওকুফ করল পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ১৪২ বার

বিশ্বব্যাপী পর্যটক ও বিনিয়োগ আকর্ষণে নিজেদের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পর্যটকদের আকর্ষণে ১২৬টি দেশের ভিসা ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানে যাকে বলা হচ্ছে ‘কোয়ান্টাম জাম্প’ হিসেবে।

ভিসা নীতি শিথিল করে অনলাইনে ভিসা আবেদন পদ্ধতি প্রয়োগের অনুমোদন দিয়েছে পাকিস্তান। যার ফলে ১২৬টি দেশের নাগরিকরা এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসা ও পর্যটন ভিসা পাবেন। আর এর জন্য কোনো ফি প্রদান করতে হবে না তাদের। অর্থাৎ পাকিস্তানে যাওয়ার একদিন আগেও ভিসা পাবে ১২৬টি দেশের নাগরিকরা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভিসা ফি মওকুফ করা ও ভিসা প্রক্রিয়া সহজ করায় দেশে বিনিয়োগ ও পর্যটক আকর্ষণ হবে। যার মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে দেশটিতে। ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন ফর্মের মাধ্যমে দর্শনার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাবেন না, তবে ই-গেটগুলির সুবিধা পাবেন, যা গোয়াদর বন্দর এবং পাকিস্তানের নয়টি বিমানবন্দরে প্রতিষ্ঠিত হবে। প্রাথমিকভাবে, ইসলামাবাদ, লাহোর এবং করাচি বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হবে।

শুধু তাই নয়; তৃতীয় দেশের পাসপোর্টধারী শিখ যাত্রীদের (তীর্থযাত্রীদের) ভ্রমণ সুবিধার জন্যও বিশেষ ব্যবস্থা রেখেছে পাকিস্তান। দেশটির মন্ত্রিসভা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার জন্য একটি পৃথক উপ-বিভাগ অনুমোদন করেছে। এর বাইরে অনলাইন ভিসা ব্যবস্থা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড চালু করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২৬ দেশের ভিসা ফি মওকুফ করল পাকিস্তান

আপডেট টাইম : ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪