ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে ইসরায়েল’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১৪৪ বার
সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এলিয়াস হানা জোর দিয়ে বলেছেন, ইসরায়েল তাদের সেনাদের মধ্যে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং তারা কিভাবে, কোথায় ও কখন মারা গেছেন, সে সম্পর্কে সত্য গোপন করছে। মিডল ইস্ট মনিটর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ লেবাননের সামরিক পরিস্থিতি বিশ্লেষণে হানা উল্লেখ করেছেন, ইসরায়েলি দখলদার বাহিনীর গৃহীত কৌশলই তাদের জানানো তথ্য ও লেবানিজ হিজবুল্লাহর দাবি করা পরিসংখ্যানের মধ্যে বৈষম্যের মূল কারণ।

তিনি আরো জানান, দক্ষিণ লেবাননে অনেক ইসরায়েলি বিশেষ বাহিনী ও পদাতিক অনেক সেনা নিহত হয়েছেন।

এটি ইঙ্গিত দেয়, ইসরায়েলি সেনাবাহিনী সাঁজোয়া ইউনিট পাঠানোর আগে প্রাথমিকভাবে গোয়েন্দা অভিযান চালিয়ে থাকে।এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বুধবার জানানো হয়েছিল, দক্ষিণ লেবাননের একটি গ্রামে ভবন ধসে সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

হানা জোর দিয়ে বলেন, ভূ-প্রাকৃতিক পরিবর্তনের কারণে যুদ্ধকৌশলে পরিবর্তন আনতে হয়। তিনি ব্যাখ্যা করেন, বর্তমানে ইসরায়েলের ৩৬তম ডিভিশন লেবাননের দ্বিতীয় স্তরের গ্রামগুলোতে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ ছাড়া হানা উল্লেখ করেন, আইতারুন, বিনতে জবেইল ও আইনাতা এলাকাগুলো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তিনি বলেন, যদি দখলদার বাহিনী সফলভাবে এই এলাকাগুলোতে পৌঁছতে পারে, তবে এটি দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযানের দ্বিতীয় ধাপের সূচনার ইঙ্গিত দেবে, যদিও এর মাধ্যমে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ স্থাপন নিশ্চিত হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে ইসরায়েল’

আপডেট টাইম : ০৬:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪