ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাড়ি চালানোর সময় পায়ে নরম কিছুর অনুভব, তাকিয়ে দেখেন বিষধর সাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৩৭ বার

৮০ কিলোমিটার বেগে মহাসড়ক দিয়ে ছুটে চলছেন গাড়ি চালিয়ে। তখন নিজের পায়ে কিছু একটা অনুভব করেন। তবে স্বপ্নেও ভাবেননি এমন কিছু হবে। নিচে তাকাতেই দেখেন ভয়ংকর বিষধর সাপ পায়ের ওপর এঁকেবেঁকে চলছে।

গতকাল শুক্রবার (৩১ নভেম্বর) এমন ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন অস্ট্রেলিয়ার এক নারী। তিনি মেলবোর্নের একটি মহাসড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গাড়িতে সাপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান ওই নারী। এরপর দ্রুত গাড়িটি পাশে দাঁড় করিয়ে তিনি নেমে যান। যখন পুলিশ সদস্যরা সেখানে যান তখন তারা তাকে আতঙ্কিত ও খালি পায়ে দেখতে পান।

এ ব্যাপারে ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, “এই নারী মহাসড়কে ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তার পায়ে কিছু একটা অনুভব করেন। নিচে তাকিয়ে দেখেন একটি অত্যন্ত বিষধর টাইগার সাপ তার পায়ের ওপর এঁকেবেঁকে চলছে। তিনি সাপটিকে তার শরীর থেকে সরাতে সমর্থ হন। এরপর গাড়ি দাঁড় করিয়ে নিরাপদে বের হয়ে যান।”

বাঘের মতো ডোরাকাটা থাকায় বিষাক্ত সাপটিকে টাইগার স্নেক বলা হয়। বিশ্বে যত বিষধর সাপ আছে সেগুলোর মধ্যে এটি অন্যতম । সরু আকৃতির এই সাপটি এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

পুলিশ জানিয়েছে, ওই নারীকে সাপটি কামড় দিয়েছিল কি না সেটি পরীক্ষা করেন প্যারামেডিকরা। এছাড়া তার গাড়ি থেকে বিশালাকৃতির সাপটি বের করেন একজন সাপ ধরা ব্যক্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাড়ি চালানোর সময় পায়ে নরম কিছুর অনুভব, তাকিয়ে দেখেন বিষধর সাপ

আপডেট টাইম : ০৬:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪