ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১০৮ বার

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে চলেছেন ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন। ক্যারোলিন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

ক্যারোলিন হোয়াইট হাউসের মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হবেন এবং প্রশাসনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ভূমিকা পালন করবেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ক্যারোলিন অত্যন্ত বুদ্ধিমান, দৃঢ় এবং প্রমাণিতভাবে একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী। আমি বিশ্বাস করি, তিনি কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমাদের বার্তা আমেরিকান জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত সফল হবেন।’

নিউ হ্যাম্পসায়ারের বাসিন্দা ক্যারোলিন ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার পরপরই হোয়াইট হাউসের জন্য কাজ শুরু করেছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে তিনি প্রথমে প্রেসিডেন্টের লেখক হিসেবে এবং পরে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন।

২০২২ সালে তিনি নিউ হ্যাম্পশায়ার থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও সে প্রচেষ্টা সফল হয়নি। এর পাশাপাশি, তিনি কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবেও কাজ করেছেন। এলিস স্টেফানিককে ট্রাম্প জাতিসংঘে রাষ্ট্রদূত পদে মনোনীত করেছেন।

২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানের যোগ দেন। তিনি মার্কিন ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিনের ভূমিকা হবে মিডিয়ার সামনে প্রশাসনের বক্তব্য তুলে ধরা এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া। এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং দায়িত্ব, কারণ এই পদে আসীন ব্যক্তিকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হয়।

ক্যারোলিন লেভিটের পথচলা এবং অভিজ্ঞতা দেখে অনেকেই আশাবাদী যে, তিনি প্রেস সেক্রেটারি হিসেবে তার দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবেন এবং তার নেতৃত্বগুণ প্রশাসনকে আরও শক্তিশালী করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন

আপডেট টাইম : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪