ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মেট্রোরেল চালু কবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ২১২ বার

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল কবে নাগাদ চালু করা যাবে সেটি বলতে পারছে না এটি পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল।

কমপ্লিট শাটডাউনের মধ্যে গত ১৮ জুলাই মেট্রোরেল বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় মিরপুর-১০ এর মেট্রো স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুনের পর ডিএমটিসিএল এই সিদ্ধান্ত নিয়েছিল।

পরদিন সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় একদল মানুষ। তারা টিকেট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেয়। পল্লবী ও ১১ নম্বর স্টেশনেও হামলা হয় একই দিন। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি হয়েছে। এরপর থেকে আজ পর্যন্ত ৬ দিনে আর মেট্রোরেল চলেনি রাজধানীতে।

বুধবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএন সিদ্দিক বলেন, চলতি সপ্তাহে মেট্রোরেল চালুর কোনো সম্ভাবনা নেই। আমি নিজেও জানিনা মেট্রোরেল কবে চালু করতে পারব। তাই এই বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।

এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত স্টেশন ২টি ঠিক করে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। এর আগে মেট্রোরেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মেট্রোরেল চালু কবে

আপডেট টাইম : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪