ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বৃষ্টি-বন্যার মধ্যেই আজ খুলছে প্রাথমিক বিদ্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১৪০ বার

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন লম্বা ছুটি কাটিয়ে আজ বুধবার (৩ জুলাই) খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। বন্যা-বৃষ্টির কারণে ছুটি আর বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রায় সারা দেশেই। বন্যার কবলে পড়েছে সিলেট। এর মধ্যেই শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের টানা ২০ দিনের ছুটি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে। বন্যা ও অতি বৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

প্রসঙ্গত, গত ১৩ জুন শুরু হয় চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষাপঞ্জি অনুসারে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়। আজ ৩ জুলাই যথারীতি ক্লাস শুরু হবে। এর আগে শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিক পর্যায়ে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয়েছে উচ্চ বিদ্যালয় ও কলেজ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবারের পাশাপাশি এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বৃষ্টি-বন্যার মধ্যেই আজ খুলছে প্রাথমিক বিদ্যালয়

আপডেট টাইম : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪