ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

ফেসবুক চালুর বিষয়ে যে প্রতিশ্রুতি চান প্রতিমন্ত্রী পলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ১৮৬ বার

দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করা হলেও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি দেখছেন টেলিকম ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, তারা (ফেসবুক) এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা দায়িত্বশীল আচরণ করবে, তখন আমরা বিবেচনা করে দেখব।

বুধবার বিকালে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে আসেন প্রতিমন্ত্রী পলক।

তিনি জানান, আজ রাতের মধ্যেই সারা দেশে বাসাবাড়িতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সিদ্ধান্ত তারা নিয়েছেন।

তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের বাইরেও বিভাগ ও জেলা শহরসহ সারা দেশে যাতে করে বুধবার রাত থেকে ব্রডব্যান্ড কানেক্টিভিটা পুনঃস্থাপন করতে পারি, সেই চেষ্টা করছি।

সেই সঙ্গে শুক্র ও শনিবার পরিস্থিত পর্যবেক্ষণ করে অ্যামটবের সঙ্গে বৈঠকের পর রোববার থেকে মোবাইলের ফোরজি নেটওয়ার্ক চালু করারও আভাস দেন প্রতিমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। ইন্টারনেট ফেরার পর থেকে ফেসবুকও ব্যবহার করা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

ফেসবুক চালুর বিষয়ে যে প্রতিশ্রুতি চান প্রতিমন্ত্রী পলক

আপডেট টাইম : ১০:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪