ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৩২ বার

Oplus_16908288

কিশোরগঞ্জ জেলার প্রশাসনে এসেছে নতুন নেতৃত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবেই সোহানা নাসরিনকে কিশোরগঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহানা নাসরিন পূর্বে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দক্ষতা ও কর্মতৎপরতার স্বাক্ষর রাখেন। একই সময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিকলী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তার দায়িত্বকালে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা খাতে উন্নয়নমূলক কার্যক্রম এবং মাঠ প্রশাসনে গতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয়দের অভিমত। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখায় তিনি ‘সাংবাদিকবান্ধব’ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

দীর্ঘ প্রায় নয় বছর পর পুনরায় কিশোরগঞ্জে দায়িত্ব নিতে আসায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ইতিবাচক প্রত্যাশা। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও কর্মদক্ষতায় জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

আপডেট টাইম : ০৩:২৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬