ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নির্বাচনের নামে আওয়ামী সরকার ভণ্ডামি শুরু করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • ৩৭২ বার

নির্বাচনের নামে আওয়ামী সরকার যে ভণ্ডামি শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। এ জন্য দেশে একটি প্রগতিশীল নতুন রাজনৈতিক শক্তি দরকার। জনগণই এই শক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা নাগরিক ঐক্য আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘খালেদা জিয়ার আমলে অর্থ লুটপাটের রাজনীতি শুরু হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারও তার চেয়ে বেশি অর্থ লুটপাট করছে। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু আজকে ৫০ হাজার কোটি টাকায় করার নামে যে উন্নয়ন চলছে, তা লুটপাটের রাজনীতি ছাড়া কিছু নয়। আমি মনে করি, দুটি দলের কারও হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। এ সরকার দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে এবং কয়েক দিনের ব্যাংকের চিত্র দেখলেই তা বোঝা যায়।’

মান্না বলেন, ‘কোনো মামলা, ষড়যন্ত্র ও হুমকি আমাদের মাথা নত করতে পারবে না। আগেও পারেনি, এখনো পারবে না। জনগণের ন্যায়সাপেক্ষ দাবির আন্দোলনে রাজপথে আছি এবং থাকব। আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের ক্ষেত্র নিশ্চিত করলে সেই নির্বাচনে অংশ নেব। আমরা এই ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়তে চাই।’বেঙ্গলি টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নির্বাচনের নামে আওয়ামী সরকার ভণ্ডামি শুরু করেছে

আপডেট টাইম : ১১:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭