ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সরকার কোরআন বিরোধী আইন না করার সিদ্ধান্ত নিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০১৫
  • ৬১৭ বার

আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কোরআন ও সুন্নাহবিরোধী কোন আইন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বিলি-বণ্টনের বিষয়ে মুসলিম উত্তরাধিকার আইনে কোন ধরনের সংশোধনী আনার পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মন্ত্রী।

তিনি আজ মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ বিষয়ে করা প্রশ্নে জাতীয় পার্টির শওকত চৌধুরী জানতে চান, কোন ব্যক্তির ছেলে সন্তান না থাকলে এবং তিনি এক বা একাধিক কন্যা সন্তান রেখে মারা গেলে তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওই কন্যা সন্তানের চাচা বা চাচাতো ভাইয়েরা পাবে। প্রচলিত স্লোগান ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’। এ ক্ষেত্রে দুটি সন্তানই মেয়ে হলে তারা তিন ভাগের এক ভাগ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যমান এই আইন পরিবর্তনের কোন পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা সন্তানদের জন্য নির্ধারিত অংশ তারা পাচ্ছেন। যেহেতু মুসলিম পারিবারিক আইনে এই বিলি-বণ্টনের কথা বলা আছে, তাই সরকারের ভিন্ন কোন সিদ্ধান্ত নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সরকার কোরআন বিরোধী আইন না করার সিদ্ধান্ত নিয়েছে

আপডেট টাইম : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০১৫