ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

তথ্য না দেয়ার মামলায় তাহমিদের বিরুদ্ধে রায় ৬ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৩০২ বার

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে গুলশানের হলি আর্টিজানে হামলা সম্পর্কে তথ্য না দেয়ার মামলায় আগামী ৬ এপ্রিল রায় দেবে আদালত।

মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রায়ের এ তারিখ ঠিক করেন।

মামলায় বলা হয়, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গিরা হামলা চালায়। ওই সময় তারা তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন অপারেশন থান্ডারবোল্ড চালানো হয়। এতে পাঁচজন জঙ্গি নিহত হয়। অভিযানে এক জাপানি ও দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাহমিদ হাসিব খানকে ওই বছর ১০ জুলাই ও ২১ জুলাই কাউন্টার টেররিজম ইউনিট নোটিশ প্রদান করে মামলার ঘটনার বিষয়ে তথ্য প্রদান করতে বলে। কিন্তু আসামি তাহমিদ নোটিশের কোনো জবাব না দেয়া এবং কাউন্টার টেররিজম ইউনিটের সামনে হাজির না হওয়ায় দণ্ডবিধির ১৭৬ ধারায় সরকারি কর্মচারীকে তথ্য প্রদান না করার অভিযোগে এই প্রসিকিউশন দাখিল করেন।

২০১৬ সালের ৩ আগস্ট হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার হয় এই তাহমিদ। পরে দুই দফা ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। কিন্তু জড়িত থাকার বিষয়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ ইন্সপেক্টর হুমায়ুন কবির তাকে ৫৪ ধারা থেকে অব্যাহাতির আবেদন করেন। ওই আবেদন অনুযায়ী ২০১৬ সালের ৫ অক্টোবর আদালত তাকে অব্যহতি দেন। এর আগে ওই বছর ২ অক্টোবর তিনি জামিন পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

তথ্য না দেয়ার মামলায় তাহমিদের বিরুদ্ধে রায় ৬ এপ্রিল

আপডেট টাইম : ১২:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭