ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

তরুণরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৪৪৮ বার

প্রেসিডেন্ট আবদুল হামিদ তরুণরা যাতে বিভ্রান্ত হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সচেতন থাকতে সংশ্লিষ্ট সকলের বিশেষ করে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন। আজ ইটনা উপজেলায় রাষ্ট্্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ প্রাঙ্গণে এক জনসভায় তিনি এ আহ্বান জানান। কলেজের ২০তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট বলেন, একশ্রেণীর বিভ্রান্ত তরুণ এমনকি প্রভাবশালী পরিবারের সদস্যরা সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকান্ডে জড়িয়ে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। এসব বিভ্রান্ত তরুণদের বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে রাষ্ট্্রপতি হামিদ বলেন, তরুণরা যাতে এ ধরনের কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে।
আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতা এনেছেনÑ যেখানে নিরক্ষরতা, দারিদ্র্য, সন্ত্রাস এবং জঙ্গিবাদ থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষার মান নিশ্চিত এবং ছাত্র-ছাত্রীদের সময়োপযোগী শিক্ষা প্রদানের আহবান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্ব খুবই প্রতিযোগিতামূলক। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের সমৃদ্ধ করার এবং দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের ভুলে না যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, সবকিছুর উপরে দেশের স্বার্থকে স্থান দেবে। সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকবে। পড়ালেখার পাশাপাশি নিজেদের বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে যুক্ত রাখবে। আবদুল হামিদ বলেন, জনপ্রতিনিধিরা সৎ হলে সরকারি কর্মকর্তারা দুর্নীতি করার সাহস পাবে না। দেশের সার্বিক উন্নয়নের বৃহত্তর স্বার্থে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
নির্বাচনকে গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানসহ জনগণ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় এমপি রেজওয়ান আহম্মদ তৌফিক, মোহাম্মদ সুহরাব উদ্দিন ও মোহাম্মদ আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমানও বক্তৃতা করেন। এর আগে প্রেসিডেন্ট ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্প ও একটি স্থানীয় স্কুল পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

তরুণরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে

আপডেট টাইম : ১১:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭